1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

অষ্টগ্রামে অটো-মটরসাইকেল সংঘর্ষে, শিশুসহ আহত ৫

রায়হান জামান।।
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য অষ্টগ্রাম আশ্রমের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কাস্তুল ইউনিয়নের খন্দকারহাটি গ্রামের সপন মিয়ার ছেলে তানিম (২২) কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

অন্য আহতরা হলেন অষ্টগ্রাম পরাশরপাড়া এলাকার মৃত আম্বর মিয়ার ছেলে অটোচালক রবিন (২৭), রানু (৭০), শারমিন (২৫) ও সাফা (৪)। আহতরা অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত অটো ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং