1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

জামালপুরে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন, ১১৫ কৃষক পেলেন কার্ড

স্টাফ রিপোর্টার, জামালপুর।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

 

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষক কার্ড বিতরণের  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পর স্থানীয়ভাবে এ কর্মসূচি চালিয়ে যাওয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-২ আসনের  সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন,  জামালপুর-৩ আসনের সংসদ সদস্য  মো. মোস্তাফিজুর রহমান বাবুল এবং  জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  মোহাম্মদ ইউসুফ আলী। এছাড়াও জেলা পরিষদের প্রশাসক ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী মোহাম্মদ সিরাজুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে  অতিথিরা ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করেন এবং ৪৬০টি বৃক্ষের চারা প্রদান করেন।

বক্তারা বলেন, কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার কৃষক কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং