1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ইটনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন 

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

“জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  কিশোগঞ্জ জেলার ইটনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস  পালিত হয়েছে।

বুধবার, ৫ অগাস্ট সকাল সাড়ে ১০টায় ইটনা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্র ধর ।

এ উপলক্ষে জুলাই শহিদ  পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসে তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম শরিফ, রাকিব মিয়া, মারুফ মিয়া, মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো,  ইটনা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সভাপতি এস এম কামাল হোসেন প্রমুখ। বক্তাগণ জুলাই গণঅভ্যুত্থান দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইটনা উপজেলার পরিষদ বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক পরশ মনি ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং