
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরের ইসলামপুরে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখা।
বুধবার, ৫ অগাস্ট সকালে উপজেলা সদরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের জন্য জনগণের রায়কে সম্মান করতে হবে। একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।
গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামপুর উপজেলা শাখার আমীর মুহাম্মদ রাশেদুজ্জামান। উপজেলা শাখার সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত আরও উপস্থিত ছিলেন উপজেলা বাইতুলমাল সম্পাদক আব্দুল্লাহিল কাফি,ইসলামপুর পৌর জামায়াতের আমীর মাসুম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা বিমানবন্দর থানা সভাপতি আবু সাঈদ মোহাম্মদ মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী মো. মনির হোসেনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকর করার আহ্বান জানান।
Leave a Reply