1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

কুলিয়ারচরে ক্লেমন গ্রিনওয়েভের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কোমল পানীয় ব্র্যান্ড ‘ক্লেমন’-এর ‘ক্লেমন গ্রিনওয়েভ’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী ১ লাখ বৃক্ষরোপণ উদ্যোগের অংশ হিসেবে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এই কর্মসূচির আয়োজন করে।

শনিবার, ২২ অগাস্ট সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের মাঝে ১০০টি ফলজ ও বনজ চারা গাছ বিতরণ করা হয়। একই সাথে বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপণ করা হয়।

এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন খোকনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছের ভূমিকা অপরিসীম। কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমন-এর এমন সবুজ উদ্যোগ তরুণ প্রজন্মকে পরিবেশ সচেতন হতে অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীরা এই গাছগুলোর সঠিক পরিচর্যা করে সবুজ ক্যাম্পাস ও পরিবেশ গড়তে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং