1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

করিমগঞ্জের গুণধর ইউনিয়নে ইউপি নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা 

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) প্রতিনিধি।। 
  • প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এমন খবরে নড়েচড়ে বসেছেন গুণধর ইউনিয়ন নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সম্ভাব্য প্রার্থীরা।

নির্বাচনী তফসিল কিংবা দিনক্ষণ নির্ধারিত না হলেও প্রার্থীরা  ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছেন। করিমগঞ্জের গুণধর ইউনিয়নের বিশাল এলাকাজুড়ে সম্ভাব্য প্রার্থীদের নানা প্রচার লক্ষ্য করা যাচ্ছে। ক্ষমতাসীন বিএনপির বেশ কয়েকজন নেতা জোরেশোরে প্রচার কর্মসূচি চালাছেন। বিএনপি নেতারা প্রচারণার পাশাপাশি দলীয় মনোনয়ন পেতেও লবিংয়ে ব্যস্ত।

এদিকে জামায়াতে ইসলামী থেকে চেয়ারম্যান প্রার্থী  জামায়াত নেতা ও গুণধর ইউপি সদস্য মো:চাঁন মিয়ার নাম আলোচনায় রয়েছে ।এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে চেয়ারম্যান প্রার্থী নূর মোহাম্মদের নাম শোনা যাচ্ছে। এছাড়া অন্য দলের প্রার্থীদের নাম শোনা গেলেও তাদের কর্মকাণ্ড তেমন চোখে পড়েনি।

বিএনপি থেকে প্রচারণায় আছেন দলটির গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া,সহ-সভাপতি রফিকুল ইসলাম, মোজাম্মেল হক,বিএনপি নেতা আমিনুল হক কাদের,নাজমুল সাকির নূরু সিকদার,তোফায়েল আহমেদ জাহিদ,শফিকুল ইসলাম ভূইয়া রতন,মো:আতিকুল্লাহ,গুণধর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আজিজুল ইসলাম তারা মিয়া,যুব বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম তাজ, ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ আহমেদ,বিএনপি নেতা মোস্তাক খান,ইসমাইল হোসেন,যুবদল নেতা জুলফিকার রায়হানসহ  মোহাম্মদ লিটন সর্দার প্রার্থী হবেন এমন আলোচনাও রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং