1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

কিশোরগঞ্জের নগুয়ায় ৫৪ তম ঐতিহ্যবাহী বিশ্ব খাওয়া অনুষ্ঠিত

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

 

প্রতি বছরের মত এবারও কিশোরগঞ্জের নগুয়ায় অনুষ্ঠিত হলো ৫৪তম “বিশ্ব খাওয়া”।১৯৭৩ সাল থেকে পহেলা বৈশাখে কোন বিরতি ছাড়াই এই “বিশ্ব খাওয়া অনুষ্ঠিত হয়ে আসছে।

মঙ্গলবার, ১৪ এপ্রিল নগুয়া এলাকাবাসীর উদ্যোগে এবার ৫৪তম “বিশ্ব খাওয়া” অনুষ্ঠিত হলো।

প্রতি বছর পহেলা বৈশাখে শহরের নানা এলাকার গণ্যমান্য ব্যক্তিগনসহ প্রায় হাজার খানেক অতিখি এই “বিশ্ব খাওয়ায়” অংশগ্রহণ করে থাকেন।

এবারের বিশ্ব খাওয়ায় আমন্ত্রিত অতিথি হিসেবে “বিশ্ব খাওয়ায়” অংশ নেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, বিশিষ্ট সমাজ সেবক মাসুদুল হাসানসহ আরো অনেকে।

উল্লেখ্য, নগুয়া এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল তার বন্ধুবান্ধব ও এলাকাবাসী মিলে ১৯৭৩ সালে এই বিশ্ব খাওয়ার প্রচলন করেন। এর পর থেকে এলাকার বিভিন্ন প্রজন্ম এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন।

আয়োজকরা জানান, “বিশ্ব খাওয়া” অনুষ্ঠান প্রতিবছরেই অনুষ্ঠিত হবে। শহরে এলাকা ভিত্তিক এত বড় আয়োজন আমরাই করে আসছি। দিন দিন এর পরিসর আরো বড় হবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং