1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার, ৫ সেপ্টেম্বর  বেলা ১২টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস । অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম । 

এতে প্রধান হিসেবে উপস্থিত অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  এম আরিফুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ইউএনও রপম দাস কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের এ সাফল্যকে ধরে রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন  শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ যোগ্য । তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে অর্জিত জ্ঞান, মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

পরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং