
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আজহারুল হকের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ জুমা মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে আজহারুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মোকামবাড়ি গ্রামের পাবলিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মোকামবাড়ি গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজহারুল হক বেশ কয়েক দিন ধরে পায়ের ইনফেকশনজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
আজহারুল হক দুই মেয়ে ও চার ছেলের বাবা। তাঁর মৃত্যুতে সাবেক সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply