1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

হোসেনপুরে বর্ষবরণে তাঁতীদলের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।। 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

বাংলা নববর্ষকে বরণ করে নিতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করেছে উপজেলা তাঁতীদল। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ফুটবল টুর্নামেন্ট ও গ্রামবাংলার ঐতিহ্যবাহী “তেলমাখা কলাগাছে চড়া” প্রতিযোগিতা।

মঙ্গলবার, ১৪ এপ্রিল বিকেলে চর বিশ্বনাথপুর এলাকায় এ আয়োজনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি দেখতে ভিড় জমান নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ। হাসি-আনন্দ আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তেলমাখানো পিচ্ছিল কলাগাছে উঠে শীর্ষে পৌঁছানোর চ্যালেঞ্জে অংশ নেন, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বিনোদনের সৃষ্টি করে।

প্রতিযোগিতায় ২টি কলাগাছে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রথম রাহুল মিয়া, দ্বিতীয় সামাদ মিয়া ও তৃতীয় স্থান অধিকার করেন তানিম।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিদলা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, সিদলা ইউনিয়ন যুবদলের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, বাংলা নববর্ষের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।

তৈলাক্ত কলাগাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা দেখতে আসা কলেজছাত্র হিমেল মিয়া বলেন, “আমি এখানে এই প্রতিযোগিতা দেখার জন্য এসেছি। আয়োজনটি দেখে আমার খুব ভালো লেগেছে।”

স্থানীয়রা এ ধরনের আয়োজনকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং