1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

অষ্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শনে হাওরের এমপি অ্যাডভোকেট ফজলুর রহমান

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে  কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান  শারদীয় দুর্গোৎসবের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার,  ১৮ অক্টোবর বিকালে পরিদর্শনকালে তিনি মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক নিরাপত্তা ও উদযাপনের বিষয়ে খোঁজখবর নেন।

এসময় সুধী সমাবেশ ও ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট  ফজলুর রহমান  বলেন,

বর্তমান সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারে বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও প্রতিটি ধর্মীয় উৎসব যেন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে সেজন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনাকে ত্বরান্বিত করতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন অনুদান ও অনুকূল বরাদ্দ দেয়া হচ্ছে। ভবিষ্যতে এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণে এ ধারা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরিদর্শনকালে  অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু,  উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল , সাংগঠনিক সম্পাদক এসএম শাহীন, কেন্দ্রীয় যুবনেতা অ্যাডভোকেট মাহবুব আলম আক্তারসহ   অন্যান্য নেতৃবৃন্দ,  পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পরে তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও সর্বজনীন কল্যাণ কামনা করে মণ্ডপে প্রার্থনায় অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং