1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে আবৃত্তি প্রশিক্ষণার্থীদের আবৃত্তি ও সনদ প্রদান

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে শুদ্ধ উচ্চারণ ও বাচনিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত সুবর্ণ কথন’র উদ্যোগে স্কুল-কলেজের আবৃত্তি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। পহেলা বৈশাখ (১৪৩৩) বিকেলে কিশোরগঞ্জ শহর সমবায় ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ টিটো স্মৃতি পাঠাগারের সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. সুশীল কুমার শীল।

অনুষ্ঠানে শুদ্ধ উচ্চারণে লব্ধ জ্ঞান আহরণ বিষয়ে প্রশিক্ষণার্থীদের পরামর্শমূলক আলোচনা করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগীয় সহকারী অধ্যাপক এ এস এম সাইফুজ্জামান।

সুবর্ণ কথনের প্রশিক্ষক ও পরিচালক কবি বাসিরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ কথনের প্রশিক্ষক ও পরিচালক প্রভাষক হুমায়ুন কবীর। এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তিচর্চার প্রতিক্রিয়ায় অভিভাবকদের মধ্যে আলোচনা করেন লিপি রানী সাহা।

আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠানে কবিতা-ছড়া আবৃত্তি পরিবেশন করেন প্রশিক্ষণার্থী যথাক্রমে ফারজিন, রামিসা, রাজিন, রাইসা, নুসরাত জাহান, শুহরাত তাসফি ত্বহা, জান্নাতুন বুশরা, মেহেজাবিন বুশরা, যুবায়ের ভূঞা, গুনগুন বসাক, মিশকাত মিকাত মিহাদ, মাশরুর জাওয়াদ, মাসরুফা মুনতাহা, মারিয়াম ইরা নাফি, সাবিহা জামান নাজা, নাশওয়ান নাশিত নুহাদ, ফাওজিয়া ফাহমিদা হুমায়রা, পূর্ণতা সাহা রাশি, জহিরুল ইসলাম রুবেল, ফজল মাহমুদ, মারুফা আক্তার সুমী ও প্রিয়ন্তিকা পুষ্প।

শেষে ১৫তম ও ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের লিখিত ও মৌখিক সমাপনী পরীক্ষার ফলাফলে শ্রী-বাক, ধী-বাক ও স্ব-বাক মেধাক্রমে উত্তীর্ণদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত: শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, উপস্থাপনা, সংবাদ পাঠ, গল্পবলা, বিতর্ক ও আবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র সুবর্ণ কথন স্কুল-কলেজের শিক্ষার্থীদের উল্লেখিত বিষয়ের ওপর দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছে। ইতোমধ্যে কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্কুল-কলেজের সুবর্ণ কথনের প্রশিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং