
কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ১৪ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের হল রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উরদিঘী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো:শামসুজ্জামান আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলার একাডেমিক সুপারভাইজার শামীমা সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন উরদিঘী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল বারী দুলাল ভূঁইয়া, সাবেক সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম,উরদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম,করিমগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শাহ হেদায়েত উল্লাহ,গুণধর ইউপি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফায়েল আহমেদ জাহিদ, গুণধর ইউপি সদস্য বাদল ভূঁইয়া,গুণধর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ আলী ভূঁইয়া,সহ সভাপতি মুখছেদুল মমিন সবুজ,সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply