1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

অষ্টগ্রামে প্রশাসনের তত্ত্বাবধানে বিজিএফের চাল বিতরণ সম্পন্ন

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের ভিজিএফ (বিজিএফ) কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমে কোনো প্রকার ত্রুটি বা কারচুপির অভিযোগ পাওয়া যায়নি।

বৃহস্পতিবার,১২ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়ার সরাসরি তত্ত্বাবধানে উপজেলার বাঙ্গালপাড়া, কাস্তুল, পূর্ব অষ্টগ্রাম ও কলমা ইউনিয়নে একযোগে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়। এর মধ্যে বাঙ্গালপাড়া ইউনিয়নে জনস্বাস্থ্য কর্মকর্তা মো. মনির হোসেন, কাস্তুল ইউনিয়নে উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল ভূইয়া, কলমা ইউনিয়নে সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসান এবং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা কাজী জুবায়ের দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং