
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সহিলাটি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দোয়া মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার, ১৫ এপ্রিল সময় সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার ও সহিলাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি তানজিলা আখতার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার কিশোরগঞ্জের জেলা প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েল ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক কামরুল ইসলাম বরকত, সিনিয়র শিক্ষক দ্বীন ইসলাম, সহকারী শিক্ষক আদিল মাহমুদ হিমেল, অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মহসিন ভূঁইয়াসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো::সেলিম মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্য তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন – তোমরা শুধু ভাল ছাত্র হবে না,তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো,, এ পৃথিবীতে ভালো ছাত্র রয়েছে অনেক কিন্তু প্রকৃতগত ভালো মানুষের সংখ্যা নগণ্য। অতএব ভালো ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়ার গুরুত্ব অত্যাধিক।
এছাড়াও এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা উৎসাহব্যঞ্জক বক্তব্যে বলেন, পরীক্ষা শুধু একটি মাইলফলক নয় বরং এটি স্বপ্ন পূরণের প্রথম ধাপ; তাই মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।
পরিশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়।
Leave a Reply