1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ডাকাতি মামলা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ দুইজন গ্রেফতার

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতি মামলায় একজন ও সাজাপ্রাপ্ত পলাতক আরো এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার আসামিদের মধ্যে মো. জীবন মিয়া (২৯) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ও ডাকাতি মামলার আসামি এবং মো. নাদিম (৩৫), কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল এলাকার মৃত সাহজাহানের ছেলে। তিনি সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর বেলা পৌনে একটার কিছু আগে কিশোরগঞ্জ শহরতলীর মণিপুরঘাট এলাকা থেকে মো. জীবন মিয়াকে ও একই দিন বেলা দুইটায় অপর এক অভিযানে মো. নাদিমকে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক।

গ্রেফতার আসামিদের কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং