1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

জেসমিন প্রকল্পের উদ্যোগে কৃষি বিভাগের নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার,ইসলামপুর, জামালপুর।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

 

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নীতিমালা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ইসলামপুর ও মেলান্দহ উপজেলার মডেল মসজিদ এন্ড ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সিটিজেন ভয়েজ এন্ড অ্যাকশন (সিভিএ) বাস্তবায়নকারী গ্রুপ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনগণের অংশগ্রহণে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘের অংশীদারিত্বে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্পের ব্যবস্থাপনায় এ কর্মসূচি আয়োজিত হয়।

সভায় বক্তব্য রাখেন জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব। সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. খলিল উল্লাহ, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, আবিদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং