1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতিসহ অন্যান্য মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার, গভীর রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর শিহারী গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৪৪)কে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইন আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),জুয়া আইনে ধামদী গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ুন আকবর হৃদয়(২৬) ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি সোহাগী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেলফোরকে জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ও সার্কেল স্যারের সার্বিক তত্বাবধানে সন্ত্রাস বিরোধী আইন একজন, মারামারি মামলার প্রধান আসামি একজন, জুয়া আইনে একজন ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামিসহ চারজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও উপজেলায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যহত আছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং