
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আধুনিক ডাকবাংলো ভবনের উদ্বোধন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আব্দুর রহিম।
মঙ্গলবার, ২৪ জুন সকাল সোয়া ১১ টার দিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশন রোডে নবনির্মিত আধুনিক ডাকবাংলোটি উদ্বোধন করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফারাশিদ বিন এনাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম প্রমূখ।
উদ্বোধন শেষে ডাকবাংলোর বিভিন্ন কক্ষ পরিদর্শন ও ডাকবাংলো প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) মো. আব্দুর রহিম।
Leave a Reply