1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতাসহ দুইজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযান চালিয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার, ২২ জুন গ্রেফতার আসামিকের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২১ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার দত্তপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম রুবেল (৩৮) ও বড়হিত ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে হাবিবুর রহমান জুয়েল (৩৫)।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বিডিচ্যানেলফোরকে জানান, গ্রেফতার আসামিদের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার সন্দিগ্ধ আসামি এবং অপরজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং