1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত সভাপতি হান্নান, সম্পাদক রায়হান

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাব নান্দাইল এর দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৪ জুন দিনব্যাপী প্রেসক্লাব নান্দাইল কার্যালয়ে  কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব নান্দাইলের সভাপতি দৈনিক কালবেলার প্রতিনিধি মোহাম্মদ হান্নান মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. শামছ-ই-তাবরীজ রায়হানের সঞ্চালনায় সকল ১১টায় দ্বি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশন সম্পন্ন হয়। কাউন্সিলে বিগত বছরের প্রেসক্লাবের সকল কার্যক্রম তুলে ধরা হয়। পরে সর্বসম্মতিক্রমে সাংবাদিক হান্নান মাহমুদকে সভাপতি ও শামছ-ই-তাবরীজ রায়হানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এছাড়া সহ-সভাপতি হিসাবে স্বপন কুমার সাহা (দৈনিক মুক্ত খবর), যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাল মজুমদার (দৈনিক সমকাল), কোষাধ্যক্ষ হাজী রফিকুল ইসলাম খোকন  (দৈনিক মানব জমিন), দপ্তর সম্পাদক জালাল উদ্দিন মন্ডল (দৈনিক জনতা), কার্যকরী সদস্য এড. হাবিবুর রহমান ফকির (ডেইলী ইন্ড্রাস্ট্রিজ), শরীফুজ্জামান টিটু (মাছরাঙ্গা টিভি), আলী আহসান খান পারভেজ (কবি ও সাহিত্যিক), আব্দুল হামিদ রতন (সাহিত্যিক ও নাট্যকার) ও আল আমিন সরকার (ভোরের ডাক)কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের উন্নয়নে ভবিষ্যত পরিকল্পনায় বিশদ আলোচনা সভায় প্রেসক্লাব নান্দাইলের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নতুন চারজন সদস্য যথাক্রমে শাহ আলম ভূইয়া (দৈনিক ইত্তেফাক), হুমায়ুন কবীর ভূইয়া (দৈনিক যায়যায় দিন), আমিনুল ইসলাম বুলবুল (দৈনিক রূপালী বাংলাদেশ) ও মো. শাহজাহান ফকির (দৈনিক আমার সংবাদ/আলোকিত সমাচার)কে অন্তর্ভূক্ত করা হয়।  

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং