1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

জুলাই গণঅভূত্থানে আহত নান্দাইলের ইমরান হোসাইনের মৃত্যু  

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভূত্থানে গাজীপুরে পুলিশের গুলিতে আহত ময়মনসিংহের নান্দাইলের ইমরান হোসাইন মৃত্যুবরণ করেছেন ।

শনিবার, ১৪ জুন ভোররাতে তিনি তার গাজীপুরের বাসায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। পেশায় তিনি ছিলেন একজন গার্মেন্টসকর্মী।

শনিবার (১৪ জুন) বেলা ২টায় নান্দাইল উপজেলার মুশুল্লী ইউনিয়নের চপই মোহনপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

ইমরান হোসাইন (৩০) চপই মোহনপুর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র। পেশায় একজন গার্মেন্টসকর্মী ছিলেন। জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরে পুলিশের গুলিতে তিনি আহত হয়েছিলেন। পরবর্তীতে চিকিৎসার অভাবে শনিবার ভোররাতে গাজীপুর বাসায় মৃত্যু বরণ করেন।

তাঁর মৃত্যুতে এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক আশিকিন আলম রাজন ও এনসিপি নান্দাইল উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান হাকিম বুলবুল শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং