1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান, মেলেনি অভিযোগের সত্যতা

মো. আল আমিন, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালালেও অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

মঙ্গলবার, ২৯ এপ্রিল দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত এই সড়কের গুণগতমান নিয়ে অভিযোগ উঠলে তারা সরজমিনে তদন্তে নামে।

অভিযানে অংশ নেন দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী এবং এলজিইডি কর্মকর্তারা। তারা সড়কের কার্পেটিং, মেকাডম ও ইটের মান পরীক্ষা করেন।

সওজের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল কবির বলেন, “৪ কিলোমিটার ৩১০ মিটার সড়কে ৭৫ মিলিমিটার মেকাডম থাকার কথা থাকলেও সেখানে ৮৫ মিলিমিটার পাওয়া গেছে। কার্পেটিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত ৪০ মিলিমিটারই পাওয়া গেছে এবং ইটও ছিল প্রথম শ্রেণির।”

দুদকের কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, “আমরা নিরপেক্ষভাবে মান যাচাই করেছি। তিনটি স্থানে পরীক্ষা করে প্রাক্কলন অনুযায়ী সবকিছু সঠিক পাওয়া গেছে। প্রাপ্ত অভিযোগটি সত্য নয়।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং