1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

নান্দাইলে অসহায় পরিবারের জায়গা দখলে এক প্রভাবশালী

স্টাফ রিপোর্টার, নান্দাইল, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৭নং ওয়ার্ড আচারগাঁও নাথাপাড়া মহল্লার মৃত আইন উদ্দিনের পুত্র চাঁন মিয়ার অসহায় পরিবারের ৭১ শতাংশ জায়গা ৫০ বছর যাবত দখলে রেখেছে বাহাউদ্দিন ভূইয়া নামে স্থানীয় এক প্রভাবশালী। পৈত্রিক সম্পত্তির স্বত্তাধিকার রয়েছে জানতে পেরে সম্পত্তি ফিরত চাইলে ওই নিরীহ পরিবারকে হামলা-মামলার ভয় দেখিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন চাঁন মিয়ার ছেলে মনসুর মিয়া।

তবে জোর দখলসহ হামলা-মামলার বিষয়টি অস্বীকার করেন ওই মহল্লার মৃত গফুর ভূইয়ার ছেলে অভিযুক্ত বাহাউদ্দিন ভূইয়া। তিনি জানান, চাঁন মিয়ার ভাই আবেদ আলীর কাছ থেকে ১৯৭৩ সনে  ৭১ শতাংশ জমি সাফ কাওলা মূলে ক্রয় করে ভোগ দখলে আছেন তিনি। এখন চাঁন মিয়ারা তা দখলে নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অনৈতিক বলে দাবী করেন তিনি।

এ দিকে অভিযোগকারী মনসুর মিয়া বলেন, বাহা উদ্দিন ভূইয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর থেকে স্ট্যাম্প এনে নান্দাইল সাবরেজিস্ট্রি অফিসে ত্রুটিযুক্ত দলিল বানিয়ে আমার চাচা (আবেদ আলীর) সাথে জালিয়াতি করে পুরো সম্পত্তি দখলে নিয়ে গেছেন। এতে আরও তিনজনের হিস্যা মুসলিম ফারায়েজের আইন লংঘন করা হয়েছে। এ নিয়ে একাধিকবার সালিশ বসানো হলেও তারা সালিশে আসতে চায় না, এমনকি জায়গার কাগজপত্রও দেখাতে চায় না।

এ বিষয়ে চাঁন মিয়া বলেন, ৫ অগাস্টের পরে এলাকাবাসী আমাদের জমির স্বত্তাধিকারের বিষয়টি জানতে পেরে আমাদেরকে দখলে দেয়। এরপর থেকে বাহাউদ্দিন ভূইয়া মোটা অংকের টাকার বিনিময়ে প্রভাব কাটিয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। বরং ওই ৭১ এর খাত এর ১০ শতাংশ জমি হিন্দু পরিবারের নিকট বিআরএস মূলে বিক্রী করে দিয়ে সংখ্যালঘুর দোহাই দিয়ে আমাদেরকে অত্যাচার নির্যাতন সহ মিথ্যা মামলায় হয়রানি করছে। মনসুর মিয়া আরও জানান, বিআরএস রেকর্ড সংশোধনের জন্য আদালতে একটি মোকাদ্দমা রয়েছে। এছাড়া দলিল জালিয়াতীর মাধ্যমে অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নিজ ভূমির দখল অক্ষুন্ন রাখার জন্য বধুবার (১৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার ও নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বিডিচ্যানেলফোরকে বলেন, একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তের জন্য অভিযোগপত্রটি এসিল্যান্ডের নিকট প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং