1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

 পরকীয়ার প্রতিবাদ করায় করিমগঞ্জে নারী ফুটবালারের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

এম এ জলিল, স্টাফ রিপোর্টার, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাদের জঙ্গল গ্রামে পরকীয়া প্রেমকে কেন্দ্র করে সংঘর্ষে একজন এসএসসি পরীক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আছেন আনোয়ার হোসেন ফারুক (৬০), তার স্ত্রী আয়শা আক্তার (৫০) এবং তাদের কন্যা, বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের নারী ফুটবলার স্বর্ণা আক্তার (১৭)।

শুক্রবার, ১১ এপ্রিল, রাতে করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মৃত আজিজুল হক আসিফের স্ত্রী মোছা. মৌসুমি আক্তার দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। তার স্বামী আজিজুল হক পরকীয়া সম্পর্কে আপত্তি জানালেও তা অব্যাহত থাকায় মানসিক চাপে তিনি স্ট্রোক করে চার মাস আগে মারা যান বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

ঘটনার সূত্রপাত ঘটে গত ৮ এপ্রিল রাতে, মৌসুমি আক্তার তার প্রেমিককে নিয়ে মৃত স্বামীর ঘরে প্রবেশ করলে বাড়ির মালিক আনোয়ার হোসেন, তার স্ত্রী এবং কন্যা স্বর্ণা বিষয়টি দেখে পরকীয়া প্রেমিককে ঘর থেকে বের করে দেন। পরদিন ৯ এপ্রিল সকাল ১০টার দিকে মৌসুমি আক্তার ও তার ভাইসহ ৫-৬ জন দেশীয় অস্ত্রসহ বাড়ির উঠানে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগে বলা হয়।

আনোয়ার হোসেন জানান, তার কন্যা স্বর্ণা আক্তারকে লোহার রড দিয়ে মারধর করা হয়, ফলে তার ডান হাতের কব্জি ভেঙে যায়। এছাড়া তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন লুটে নেয় হামলাকারীরা। একইসঙ্গে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

স্বর্ণার চিৎকারে তার বাবা-মা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা ছুটে এসে হামলাকারীদের ঠেকায়। যাওয়ার সময় অভিযুক্তরা প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

আহতদের মধ্যে স্বর্ণাকে তাৎক্ষণিকভাবে করিমগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তার পরীক্ষার কথা বিবেচনায় রেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্রামের পরামর্শ দেন। আনোয়ার হোসেন ও তার স্ত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহমুদ মোরশেদ বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং