1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে আন্তর্জাতিক মানের ‘সিটি কনভেনশন হল’-এর উদ্বোধন

বুরহান খান, স্টাফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৭৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের সবচেয়ে বড় কনভেনশন হল ‘সিটি কনভেনশন হল’-এর উদ্বোধন করা হয়েছে। আলমগীর সিটিতে নির্মিত এই অত্যাধুনিক কনভেনশন হলের উদ্বোধন করেন আলমগীর সিটির কর্ণধার শফিকুল আলম শিপলু।

শনিবার, ৩০ মার্চ  আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজনীতিক, সামাজিক, ব্যবসায়িক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথিরা নতুন এই কনভেনশন হলের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা নেন এবং পরবর্তীতে একসঙ্গে ইফতার করেন।

উদ্বোধনী বক্তব্যে শফিকুল আলম শিপলু বলেন, “কিশোরগঞ্জের মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা মাথায় রেখে আমরা আন্তর্জাতিক মানের এই কনভেনশন হল তৈরি করেছি। এখানে কর্পোরেট, পারিবারিক ও সামাজিক বিভিন্ন আয়োজন অত্যাধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে সম্পন্ন করা যাবে।”

সিটি কনভেনশন হল উদ্বোধনের মাধ্যমে কিশোরগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং