1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

সৌদি আবহাওয়া কেন্দ্রের সতর্কবার্তা, তাপমাত্রা নামতে পারে মাইনাস ৪ ডিগ্রিতে

Seejan Ahmed
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে আসতে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও পৌঁছাতে পারে।
সৌদি আবহাওয়া কেন্দ্রের বরাত দিয়ে গতকাল এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মদিনার উত্তরাঞ্চলসহ দেশটির উত্তরাঞ্চল বিশেষ করে তাবুক, আল জউফে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সৌদি আরবে এরইমধ্যে বেশ শীত পড়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সীমান্তের তাবুক, আল জউফে ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং