কিশোরগঞ্জের করিমগঞ্জের গুণধর ইউনিয়নের উরদিঘী সাহেব বাড়ীর আলহাজ্ব মো:হাবিবুর রহমান খান তনু মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার, ২৬ নভেম্বর দুপুর পৌনে ১২ টার দিকে কিডনী, ক্যান্সার সমস্যা নিয়ে দীর্ঘদিন অসুস্থতায় ভোগে নরসিংদীর বাসায় ইন্তেকাল করেন তিনি।
হাবিবুর রহমান খান তনু মিয়া করিমগঞ্জ উপজেলার উরদিঘী গ্রামের মৃত আব্দুল খালেক বেলু মিয়ার ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে,পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার , ২৬ নভেম্বর বাদ এশা নিজ গ্রাম উরদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে উরদিঘী গ্রামের ধলুয়াবন্দের কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
Leave a Reply