1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সাংবাদিক বাহার উদ্দিন সরকারের ৮ম মৃত্যুবার্ষিকী পালন

উজ্জল কুমার সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

হোসেনপুরের প্রয়াত সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাহাউদ্দিন সরকারে ৮ম  মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার, ৭ সেপ্টেম্বর জোহরের নামাজের পর হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধা পুত্র সাংবাদিক একে এম মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন , সহ সভাপতি মো. আশরাফ আহমেদ,  ফরিদ উদ্দিন আহমেদ,  সাংগঠনিক সম্পাদক  মো. রাজু আহমেদ,দপ্তর সম্পাদক  মো. মাহফুজ রাজা, সদস্য আফজালুর রহমান উজ্জ্বল,  আব্দুর রহমান, তৌহিদুল সরকার,মো. শামীম সরকার, খায়রুল ইসলাম ফকির প্রমুখ।

দোয়া পরিচালনা করেন ধনকুড়া ফকির বাড়ি জামে মসজিদের হাফেজ মাওলানা আবু মুসা। এসময় আলোচনায় আলোচকরা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বাহার উদ্দিন সাহেবের কর্মজীবন স্মৃতি চারণ করেন। এর আগে মরহুমের গ্রামের বাড়িতে কবর জিয়ারত করেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং