1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিশু হত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার, ১৫ অগাস্ট রাজধানী মোহাম্মদপুরের দারুজান্নাত ইসলামিয়া মাদ্রাসার শিক্ষর্থী জোবাইদ হোসেন ইমনকে (১২) র‌্যাবের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যার দায়ে  শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলা দায়ের করেন শিক্ষার্থীর মামা আব্দুল্লাহ আবু সাঈদ ভুইয়া।

আদালত বাদির জবানবন্দি শুনে মোহাম্মদপুর থানাকে মামলাটি এজহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার বাকি আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম,  জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, সালমান এফ রহমান, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সাবেক ডিজি হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি খ মাহিদ উদ্দিন, সাবেক ডিবি (ডিএমপি) প্রধান হারুন অর রশিদ এবং ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

এছাড়া বেশ  কয়েকজন র‌্যাব সদস্যকেও অজ্ঞাতনামা হিসেবে  মামলায় আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং