1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

কুলিয়ারচরে মামলার বাদিসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে থানায় মামলা রুজু হওয়ার পর বিবাদিরা আদালতের মাধ্যমে জামিনে এসে বাদিসহ বাদির পরিবারের সদস্যদের হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার, ১০ এপ্রিল সকাল ১১টার দিকে মামলার বাদি উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম গ্রামের কৃষক মো. আব্বাছ মিয়ার স্ত্রী মোছা. কুরছিয়া বেগম  এসব অভিযোগ করে  প্রধানমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করে বলেন, তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মোছা. কুরছিয়া বেগম (৪২) তার মামলায় উল্লেখ করেন, একই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. বাচ্চু মিয়া গংয়ের সাথে  জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত বিরোধ নিয়ে বাজিতপুর চৌকি / আদালতে বিবাদিদের সাথে তাদের মামলা চলমান। এই আক্রোশে বিবাদিগণ তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করাসহ সুযোগ পেলে তাদেরকে জীবনে শেষ করে ফেলবে মর্মে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষ গত ২৫ মার্চ সকাল ১১টার দিকে লোকজন নিয়ে তাদের পুরুষ শূন্য বাড়িতে বে-আইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসত বাড়িতে প্রবেশ করে হামলা করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় বাধা নিষেধ দিলে বিবাদীরা বাদিসহ বাদির শ্বাশুড়ি ফুলবানু (৬৫), মেয়ে মোছা. নাজমা বেগম (২৩) ও আফসানা আক্তার (২৫), ছেলের স্ত্রী মোছা. ইতি আক্তার (১৮)এর উপর হামলা করে তাদের মারধোর করে। এসময় হামলাকারীরা ওই কৃষকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় বিবাদিরা তার ছোট মেয়ে মোছা. নাজমা বেগমের চুলে ও কাপড়ে ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি করে। আহতদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

যাওয়ার সময় তারা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তারা কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয় ও চিকিৎসা নেয়।

এঘটনায় তিনি বাদি হয়ে গত ২ এপ্রিল মো. বাচ্চু মিয়া (৫০) সহ মো. হৃদয় মিয়া (২০), মো. সিপন মিয়া (২৫), মনির হোসেন (২৫), আল আমিন (২৩), মো. নিরব মিয়া (১৮) ও মোছা. অজুফা বেগম (৪৫) এর নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জনের নামে কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং- ২।

মোছা. কুরছিয়া বেগম বলেন, হামলা করেই তারা ক্ষ্যান্ত হয়নি। বিবাদিরা তাদের জায়গায় জোর পূর্বক দখল করে একটি একচালা ঘর তৈরি করে চতুর্দিকে বেড়া দিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং