1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

আমিনুল হক হোসেনপুর উপজেলা জামায়াতের  আমির নির্বাচিত

স্টাফ রিপোর্টার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হয়েছেন মো. আমিনুল হক। 

রবিবার,  ১৫ নভেম্বর সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে রুকুনদের এক মতামত সভায় তাকে আমির নির্বাচিত করা হয়।

রুকুনদের প্রত্যেক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য মো: আমিনুল হক আমির নির্বাচিত হন।

প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম নির্বাচিত আমীরকে শপথ বাক্য পাঠ  করান।

এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ উপস্থিত ছিলেন। 

সুরা সদস্যদের ভোটে অধ্যাপক এডিএম মুহিববুল্লাহকে নায়েবে আমীর, অধ্যাপক আজহারুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

এছাড়াও রুকুনদের ভোটে ৯ জনকে উপজেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য নির্বাচিত করা হয়। 

তারা হলেন, অধ্যাপক আজহারুল ইসলাম, এডিএম মুহিববুল্লাহ,  এনায়েত আলম শান্ত, ডা: হাসিম উদ্দিন, মো: রহমত আলী, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা মুহতাসিম বিল্লাহ,  মো: ওমর ফারুক এবং আরফান হোসেন বাবর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং