1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

আব্দুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় হোসেনপুর উপজেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার,হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎‎শুক্রবার, ১৩ নভেম্বর সকালে আলহাজ্ব আব্দুস সালামের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন হোসেনপুর উপজেলা বিএনপির নেতারা।

‎‎এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, জেলা নবীন দলের সহ-সভাপতি ও উপজেলা নবীন দলের সভাপতি সাইফুল ইসলাম, বিএনপি নেতা বোরহান এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া।

‎‎এ সময় নেতৃবৃন্দ নবনির্বাচিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সালামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং