1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পিএফজির মতবিনিময় সভা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

 

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতকরণে নাগরিক দায়িত্ব বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে এবং মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (এমআইপিএস) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও টেকসই সমাজ বিনির্মাণে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতার কোনো বিকল্প নেই। সংঘাত বা বিভেদ কখনোই উন্নয়ন ডেকে আনে না। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও নাগরিকদের কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার বলেন, শান্তিপূর্ণ সহাবস্থান ও অহিংস সমাজ গঠনে সমাজের সকল শ্রেণি পেশা ও মতাদর্শের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে পারস্পরিক আস্থা ও সম্প্রীতির সেতু তৈরিতে পিএফজি সবসময় কাজ করে যাচ্ছে।

পিএফজি ঈশ্বরগঞ্জ উপজেলা অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভায় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক সহনশীলতা রক্ষায় সকল নাগরিকের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশ ও সমাজের বৃহত্তর স্বার্থে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পিএফজি অ্যাম্বাসেডর একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, পৌর বিএনপির আহ্বায়ক সায়েদুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেফালী হামিদ, ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একাডেমিক ইনচার্জ আব্দুল হান্নান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন রিপন, ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ মোশাররফ এবং পিএফজি ফিল্ড কো-অর্ডিনেটর আখতারুজ্জামান প্রমুখ।

সভায় স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং