1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও সরকারবিরোধী মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে আতিকুল ইসলাম ওরফে পিয়াস (৩১) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য এবং কার্যক্রম স্থগিত আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত অঙ্গসংগঠন ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার, ১০ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করেছে পুলিশ। গ্রেফতার আতিকুল ইসলাম পিয়াস উপজেলার দড়িপাচাশি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকারের নেতৃত্বে এবং ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমানের তত্ত্বাবধানে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, গ্রেফতার আতিকুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার (মামলা নম্বর-০৮) এজাহারনামীয় সন্দেহভাজন আসামি। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময়ে বিক্ষোভ মিছিলের আয়োজন ও নেতৃত্ব দিয়ে আসছিলেন।

পুলিশ আরও জানায়, এলাকায় সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ইউপি সদস্যকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং