1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

করিমগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে ৭ জনের যাবজ্জীবন

নূর আহাম্মদ পলাশ, চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে তুচ্ছ ঘটনায় বিরোধের জেরে গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অপর ৪ আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার দণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার, ১০ নভেম্বর সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সকল আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজায় দণ্ডিতরা হলেন মঞ্জিল মিয়া (৬৫), তার দুই ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), শহিদ (৫৫), মাহবুব (৩৫), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধ হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা তাকে লোহার রড, লাঠি ও কাঠের বর্গা দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং