
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কাঁঠালতলা গ্রামের জনৈক প্রদীপের বাড়ির পাশের একটি জঙ্গলে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কটিয়াদী মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply