1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

করিমগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে যৌথ বাহিনীর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

রবিবার, ১২ এপ্রিল বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে অবৈধভাবে  ভোজ্য তেল মজুদ করায় করিমগঞ্জের মেসার্স মিশা স্টোর নামক এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডিচ্যানেলফোরকে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সমহকারী পরিচালক।

জনগণের কল্যাণে ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং