1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

পাকুন্দিয়ার পুলেরঘাটে তুলার গুদামে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষতি

এম এ হান্নান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি।।
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পুলেরঘাট উপশহরের মাইজহাটিতে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফাোর সার্ভিসের তিনটি ইউনিট এসে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রবিবার, ৫ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে পুলেরঘাট উপশহরের মাইজহাটি এলাকায় আব্দুল কাদিরের  তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । 

গুদামের মালিক আব্দুল কাদির জানান, প্রতিদিনের মত তার ছেলে এবং দোকানের কর্মচারীরা গুদামে কাজ করার এক পর্যায়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করতেই আগুন লেগে যায়। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় পাকুন্দিয়া, কটিয়াদী, কিশোরগঞ্জ  ফায়ার স্টেশনের তিনটি  ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোরশেদ জানান, প্রাথমিক ভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং