1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে পিস্তলসহ ছিনতাইকারী সন্দেহে একজন গ্রেফতার

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ।।
  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৩৭৮ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি থেকে ওয়াসিম আকরাম খান নামের এক ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগজিন, ছিনতাইকৃত একটি অটোরিক্সা উদ্ধার করে। 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলার মরিচপুর এলাকা থেকে গন্ডা গ্রামের তোফায়েল আহমেদ নামক এক চালকের অটোরিক্সা ভাড়া করে ৩জন যাত্রী ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের গাবরকালিয়ান নামক স্থানে নিয়ে আসে। সেখানে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটো থেকে নেমে চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে অটো ছিনতাই করে নিয়ে যায়। পরে অটো চালকের ডাক চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আঠারবাড়ি তদন্ত কেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম ও আরাফাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় পুরো এলাকা ঘেরাও করে গাবরকালিয়ান গ্রামের ওমর ফারুকের বাড়ির পেছনের বাশঁঝাড় থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার করে। এসময় ছিনতাইকারী ওয়াসিম আকরাম (৪০)কে পিস্তল ও গুলিসহ আটক করা হয়। ছিনতাইকারী ওয়াসিম আকরাম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র। 

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোহাম্মদ মাজেদুর রহমান বিডিচ্যানেল ফোরকে জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায় খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে মোট ৮টি মামলা রয়েছে। তিনি র্দীঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে সশস্ত্র অবস্থায় অটো ছিনতাই ও  জমি সংক্রান্ত অপরাধের সাথে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং