1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে একজনের ৪ মাসের কারাদণ্ড

মুহাম্মদ কাইসার হামিদ, স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বসতঘরে অভিযান চালিয়ে তিন পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির মিয়া (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

শুক্রবার, ২১ অগাস্ট বেলা ১০টার দিকে উপজেলার বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে বাংলাদেশ আনসার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বীর কাশিমনগর পশ্চিম পাড়ায় নাছির মিয়ার দুই কক্ষবিশিষ্ট টিনের ছাউনি দেয়া বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

আটককৃত নাছির মিয়া বীরকাশিমনগর পশ্চিম পাড়া এলাকার মো. ইউসুফের ছেলে।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর নাছির মিয়ার বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে প্রসিকিউশন দাখিল করেন। শুনানি শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।

মাদকবিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং