
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান (৬০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার, ২২ অগাস্ট সকালে গাজীপুর টু কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাহাদিয়া পাঁচপীরের মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া বাজারের পান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের বাহাদিয়া এলাকায় নুরুজ্জামানের বাড়ির সামনের সড়কে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি দেখতে সড়কের পাশে গেলে কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা প্রাইভেট কারটি ভাঙচুর করে এবং চালককে মারধর করে। খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে হেফাজতে নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুল ইসলাম জানা প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply