
কিশোরগঞ্জের অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হক রন্টির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৮ অগাস্ট যোহরের নামাজের পর ইউনিয়ন পরিষদ ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কিডনি ও বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার ইনোভা হাসপাতালে দেড় মাস ধরে চিকিৎসাধীন আছেন।
দোয়া মাহফিলে কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. এনায়েত উল্লাহ, আতিকুল হক রিমন, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল হাই, মাওলানা রফিকুল ইসলামসহ পরিষদের সব ইউপি সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে চেয়ারম্যান সাইফুল হক রন্টির সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত দেশে ফেরার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply