1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

করিমগঞ্জে প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

দিলোয়ার হোসাইন নানক,করিমগঞ্জ (কিশোরগঞ্জ)প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার, ৩০ জুন সকাল ১১ টায় করিমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস থেকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

এসময় করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।করিমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো.সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন বারঘড়িয়া ইউপি চেয়ারম্যান কামরুল আহসান কাঞ্চন, নোয়াবাদ ইউপি চেয়ারম্যান মোস্তুফা কামাল প্রমুখ।উল্লেখ্য,১২ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং