1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

হোসেনপুরে ১৫ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

স্টাফ রিপোর্রটার, হোসেনপুর, কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৫ অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। 

সোমবার,৩০ জুন হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্ত্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান প্রমূখ। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং