1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ৫জনকে পিটিয়ে আহত: থানায় মামলা, গ্রেফতার ১

উবায়দুল্লাহ রুমি,স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিতাসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর মধ্যে পিতার অবস্থা আশঙ্কাজনক। 

রবিবার, ১৩ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে ওই ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আ. জব্বাবের ছেলে মো. মতিউর রহমান(৫৫), ছেলে  রাজু মিয়া (২৭), রিয়াদ হোসেন (১৬), মো. সজিব মিয়া (৩২), রমজান আলী(২৬)।

আহতদের মধ্যে মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহত রাজু মিয়া ও তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আহত রাজু মিয়া বিডিচ্যানেলফোরকে জানান, সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা চাওয়ায় তিনি দলবল নিয়ে প্রথমে আমার ভাই রমজান আলীর ওপর হামলা চালান। রমজান আলীর চিৎকার শুনে আমার বাবা মতিউর রহমান এবং আমরা তিন ভাই ছুটে গেলে প্রতিপক্ষ আমাদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমারা চার ভাই ও বাবা গুরুতর আহত হই। স্থানীয়রা আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এতে ঘটনার দিন রাতেই ভূক্তভোগী রমজান আলী (২৭) বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

ঘটনা রাতেই  অভিযান চালিয়ে  মামলার এজহারভূক্ত সাত নম্বর আসামি ইমন মিয়া(২২) কে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজের মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তা ছাড়া বাড়িতে গেলে অভিযুক্ত কাউকেই বাড়িতে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং