1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

হোসেনপুরে বিএনপির শান্তি সমাবেশ

উজ্জল কুমার সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির শান্তি সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার, ২০ অগাস্ট বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ধুলিহর এলাকার জব্বার চেয়ারম্যান বাড়ির খেলার মাঠে এ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে শান্তি সমাবেশ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মনিরুল হক রাজন, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক বাক্কার,সহ উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে  একটি বিশাল মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে যোগ দেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং