1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা

উবায়দুল্লাহ রুমি, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার, ১৬ জুলাই  দুপুরে ঘটনাটি ঘটেছে পৌরসভার শিমরাইল গ্রামে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষিকা শিক্ষিকা ফেরদৌসী বেগম (৪০) ঈশ্বরগঞ্জ পাটবাজার জামে মসজিদের ইমাম ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ ইউসুফ আলী স্ত্রী ও দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা।

নিহতের স্বামী ইউসুফ আলী জানান, গত ১৫ দিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তার স্ত্রী। ঘটনার দিন সকালে রান্না বান্না করে পরিবারের সকল সদস্যদের সাথে খাবার খান তিনি। পরে দুপুরে বাড়ির লোকজনের অগোচরে গোসল খানায় প্রবেশ করে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তার স্ত্রী। পরিবারের লোকজন গলায় ফাঁস দিয়ে ও নারীকে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে। 

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, এই নারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মৃত্যুর ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং