1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জে সালিশ বৈঠকে হামলা, মারধোর, থানায় অভিযোগ

নূর আহাম্মদ পলাশ , চিফ রিপোর্টার।।
  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া এলাকায় সালিশ বৈঠককে কেন্দ্র করে হামলা, মারধর, শ্লীলতাহানি ও টাকা-স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী মো. আবু বকর ছিদ্দিক (৫৭) জানান, তিনি একজন ব্যবসায়ী এবং স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)। অভিযোগে তিনি দাবি করেন, বিদেশে চাকরি দেয়ার কথা বলে অর্থ নেয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উবাইদুল্লা, এনায়েত, দৌলতসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধ মীমাংসার উদ্দেশ্যে গত ১৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে চরমারিয়া মিতালী মার্কেট এলাকায় একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।

অভিযোগে বলা হয়েছে, বৈঠক চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আবু বকর ছিদ্দিকের শ্যালক রাসেল মিয়া ও স্ত্রী রাশিদাসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের চোখের পাশে হাতুড়ির আঘাত এবং অপরজনের মুখে লোহার রডের আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, হামলার সময় এক নারীর শ্লীলতাহানি করা হয় এবং তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ও অপর এক ব্যক্তির কাছে থাকা ৭৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহতদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগে জানানো হয়।

এ ঘটনায় আবু বকর ছিদ্দিক কিশোরগঞ্জ মডেল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, হামলা ও লুটপাটের বিষয়েও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। কিশোরগঞ্জ মডেল থানার পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং