1. admin@bdchannel4.com : 𝐁𝐃 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥 𝟒 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

হোসেনপুরে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় দু’জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, হোসেনপুর , কিশোরগঞ্জ।।
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে সিলিং ফ্যান চুরির ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তি এবং চোরাই মাল কেনার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক মাসে মসজিদ থেকে পর্যায়ক্রমে ১৭টি সিলিং ফ্যান চুরি হয়। পরে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে এক সন্দেহভাজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নতুন বাজার এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানে অভিযান চালিয়ে চুরির দুটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিককেও চোরাই মাল ক্রয়ের অভিযোগে গ্রেফতার করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া অন্যান্য ফ্যান উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং